স্বপ্ন

স্বপ্ন



কতটুকুই বা তফাত!

আমি জেগে স্বপ্ন দেখছি,

আর তুমি ঘুমিয়ে।

এ বছর আমের বোল এসেছে প্রচুর,

যদিও মধুমাস আতঙ্কে আতঙ্কে...

ঘরবন্দী হয়েই ঝেঁটিয়ে বিদায় করব

করোনা ভাইরাস।

আমাদের সন্তান বিকেল হলেই-

খেলতে যাবে মাঠে,

খেতে ফলন ভালোই হবে,

হাটে বাজারে অনেকের সঙ্গে দেখা হবে।

গল্প করতে করতে আমরা

হেঁটে যাব নির্ভয়ে...

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

চিৎকারে শান দিচ্ছে অজস্র বিদেশ

দেখি

পুকুরটি