একান্ত উচ্চারণ

একান্ত উচ্চারণ


উচ্চারণে সোচ্চার তাল তাল অভিমান
গোটানো আস্তিনে অশ্রু টলটল
উচ্চারণ তবুও টানটান
রা কাড়া শব্দের মিছিলে ফিসফিস

অরুণিমা আছে তো কোথাও
অধরের তিলটির ডানার গন্ধে শোনো 
অভিমানী আস্থার প্রগাঢ়তা 
উচ্চারণে নির্ণিমেষ বহমান অতীত

উচ্চারণ প্রথম শ্লোক প্রীতি মুখরতার 
ফিরে এসো ঊর্ণনাভ মোহে অনর্গল নীরবতা
বক্ষগহ্বরে কেটেছি খাল জল আর জল 
"অরুণিমা অরুণিমা" শুধু সেই বিশ্বস্ত স্বরে 
ভীড় করে  নীল স্বপ্নে বোঝাই সবাক তরনী

চালসে ধরা চোখে জলছবি একান্ত উচ্চারণ

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

চিৎকারে শান দিচ্ছে অজস্র বিদেশ

দেখি

ওত পেতে থাকা রাত্রির বুকে নৌকা ভাসাব