দেখি আজন্ম শুধু শোকের কথা বলেছি খিদের কথা ধেয়ে আসা আঁধারের কথা এসব বলিনা আর এখন বাড়ির পাশের ডোবাটির কথা ভাবি সারারাত মাছেদের খেলা কানকো উজিয়ে গান আর জলের উল্লাস... আমার বাঁচার কবিতা মাছেদের পাখা চোখ বুজে দেখে যাওয়া জলের শরীর হিরণ্য মাছেদের ঝাঁক.....
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন